Sylhet Today 24 PRINT

ফের আটক জুরেজ আব্দুল্লাহ গুলজার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০১৮

সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত জুরেজ আব্দুল্লাহ গুলজারকে আবারও আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জেল রোড এলাকা থেকে তাকে আটক করে সোবহানিঘাট ফাঁড়ি পুলিশ।

নাশকতা চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ। বিএনপি সমর্থক হিসেবে পরিচিত জুরেজ সামাজিক সংগঠন ‌এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক) সিলেটের সাধারণ সম্পাদক। গত সিটি নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রচার সেলের দায়িত্বে ছিলেন। সিটি নির্বাচনের আগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন জুরেজ।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, জুরেজকে আটক করা হয়েছে বলে শুনেছি। তবে আমি একটু বাইরে আছি। তাই বিস্তারিত বলতে পারবো না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.