Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে যুবদলের দুই নেতা গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন আহম্মদ ঝাড়ু ও মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি কাজী আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মতিগঞ্জ এলাকা থেকে মহিউদ্দিন এবং একই উপজেলার বিরাইপুর এলাকা থেকে শুক্রবার (৯ নভেম্বর) আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বিস্ফোরক ও নাশকতা ঘটানোর চেষ্টার  অভিযোগে ১ সেক্টোম্বর ২০১৮ দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সিলেটটুডেকে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, হঠাৎ করে আমাদের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ ৷ আমরা আসলে জানিই না ওদের বিরুদ্ধে কি অভিযোগ বা কেন গ্রেপ্তার করা হয়েছে ৷

তিনি আরো বলেন, আমি নিজেও রাতেও বাসায় ঘুমাতে পারছি না,আমি খুব অসুস্থ কিন্তু আমি নিজেও জানি না কোন কোন মামলায় আমার নাম আছে তাই রাতে আত্নীয়দের বাসায় ঘুমাচ্ছি ৷ আমাদের নেতাকর্মীরাও বাসায় থাকতে পারছেন না ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.