Sylhet Today 24 PRINT

সিলেট-৬ আসনে আ. লীগের মনোনয়নপত্র সংগ্রহ সরওয়ারের

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র কিনেছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় তার সাথে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে নির্বাচিত হয়েছেন বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.