Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা |  ১৭ জুলাই, ২০১৫

মৌলভীজাবার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি বেগম (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। লিপি বেগম নাজিরাবাদ ইউনিয়নের কোনাগাও গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফখরু উদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কোনাগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লিপির ভাই নিক্সন আহমদ জানান, বিকেলে নিজ বাড়ির একটি রুমে বৈদ্যুতিক প্লাগ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি আহত হন। এ সময় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহমুদুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.