Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজার শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি  মুর্শেদ চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে শহরের বড়হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুর্শেদ মৌলভীবাজার শহরের দ্বারক এলাকার আলতাব হোসেন চৌধুরীর ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.