Sylhet Today 24 PRINT

সিলেটে কোথায় কখন ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০১৫

আজ চাঁদ দেখা গেলেই কাল ঈদ। ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত সিলেটের বিভিন্ন ঈদগাহ ও মসজিদ। ইতোমধ্যে বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটি ঈদুল ফিতরের জামাতের সময়সূচি নির্ধারণ করেছে।

জানা গেছে, সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতের আগে বয়ান করবেন বন্দরবাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুস্তাক খান এবং ঈদের জামাতের ইমামতি করবেন ইমাম ও খতিব মাওলানা আব্দুল করিম।

হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশজদ আহমদ।

এদিকে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী।

টিলাগড় শাহ মাদানী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। টিলাগড় কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি বোরহান উদ্দিন এ জামাতে ইমামতি করবেন।

কুশিঘাটস্থ গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমমিতি করবেন বোরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদের ইমাম।

দরগাহে হযরত শাহ পরান (রহ.) মাজার ইদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দক্ষিণ গাছ হোসাইনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান জামাতে ইমামতি করবেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.