Sylhet Today 24 PRINT

সিলেট-৩ আসনে মনোনয়ন ফরম কিনলেন উসমান আলী

বালাগঞ্জ প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. উসমান আলী।

রোববার (১১ নভেম্বর) সকালে ঢাকার বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাত হতে এ মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন তিনি। পরে তা পূরণ করে একই দিন জমাও করেছেন তিনি।

সংসদ নির্বাচনে মনোনয়ন ক্রয়ের বিষয়ে মো. উসমান আলী জানান, দলের তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনেই তিনি মনোনয়নপত্র কিনেছেন। পার্টির চেয়ারম্যান যদি আমায় মনোনয়ন দেন তবে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। তবে মনোনয়ন না পেলে যিনি দল থেকে মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ করে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।

এসময় তিনি জাতীয় পার্টিসহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করেন এবং সিলেট-৩ আসনে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.