Sylhet Today 24 PRINT

সুব্রত পুরকায়স্থের মৌলভীবাজার-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ

রাজনগর প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের মনোনয়ন সংগ্রহ করলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

রোববার (১১ নভেম্বর) সকালে ঢাকার ধানমন্ডিতে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

সংসদ নির্বাচনে মনোনয়ন ক্রয়ের বিষয়ে তিনি জানান, দলের তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে তিনি মনোনয়নপত্র কিনেছেন। মৌলভীবাজার রাজনগর আসনের উন্নয়নে তিনি কাজ করার সুযোগ পেলে তিনি তার দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। তিনি বলেন, নেত্রী যদি আমায় মনোনয়ন দেন তবে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। তবে মনোনয়ন না পেলে যিনি দল থেকে মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ করে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এড. মোল­া মোহাম্মদ আবু কাওছারসহ কেন্দ্রীয় এবং সংসদীয় আসনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.