Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ১৪শ পিস ইয়াবাসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক |  ১২ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটে ১৪শ পিস ইয়াবা, ৫০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

রোববার (১১ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে চুনারুঘাটের চন্দনা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মো. কাজল মিয়া (৪২) হবিগঞ্জের চুনারুঘাটের চন্দনা গ্রামের প্রয়াত জহুর হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, কাজল মিয়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত আসামিকে হবিগঞ্জ জেলার জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.