Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০১৮

তাহিরপুরে ৭৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূইয়া, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান প্রমুখ।

এর মধ্যে ২শ জন ভুট্টা, ৩৫০ জন ধান, ২৪০ জন সরিষা ও ৫ জন বেগুনের বীজ পেয়েছেন। বীজের সাথে ডিএপি ও এমওপি সারও দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.