Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আনিসুল হক

তাহিরপুর প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) বিএনপির প্রার্থী হয়ে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।

সোমবার (১২ নভেম্বর) বিকালে নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় সাথে ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপির স্থগিত কমিটির সাধারণ সম্পাদক জোনাব আলী,তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিনসহ সুনামগঞ্জ ১আসনের বিএনপির নেতৃবৃন্দ।

আনিসুল হক বলেন, আমি নিজের চিন্তা না করে দলের সংকট সময় মুহূর্ত দলের স্বার্থে প্রতিটি পদক্ষেপ নিয়েছি এখনও নিচ্ছি। ১/১১সময় দলের জন্যে কেউ ছিলনা সবার সুবিধা নিয়ে সবাই দলের দুর্দিনে আড়ালে ছিল। তখন আর কেউ নয় রাজপথে আমি ছিলাম এলাকার সবাই দেখেছে।

তিনি আরো বলেন, দলীয় প্রধান জননেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন নিয়ে এখনও কাজ করছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি’র তৃণমূলের নেতা-কর্মীদের মনের চাহিদা বুঝেন। আমার কাজের মূল্যায়ন করেন তাহলে আমি আশা রাখি দলীয় একক প্রার্থী হিসাবে মনোনয়ন পাব এবং সুষ্ঠু নির্বাচন হলে সুনামগঞ্জ-১ আসনের বিজয় নিশ্চিত করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.