Sylhet Today 24 PRINT

রাজন হত্যা : মুহিত, ইসমাইল ও আলী হায়দার ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০১৫

শিশু রাজন হত্যা মামলায় আলী হায়দায়কে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে মুহিত এবং ইসমাইলেরও দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট মেট্রোপলিটন তৃতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক তিন আসামীর রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার ৫ দিন করে রিমান্ড শেষ হয় মুহিত ও ইসমাইলের। প্রশত দফা রিমান্ড শেষে ২য় দায় তাদের রিমান্ডে নেওয়া হলো।

শুক্রবার বিকেলে আবার তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ। আদালত তাদের প্রত্যকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আজ সকালেই জনতার সহযোগীতায় শেখপাড়া থেকে গ্রেতার করা হয় এই হত্যা মামলার এাহারভূক্ত সর্বশেষ আসামী আলী হায়দারকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.