Sylhet Today 24 PRINT

সিলেট-২: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ইলিয়াসপত্নী লুনা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা।

মঙ্গলবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগীয় বুথ থেকে তিনি ওই মনোনয়নপত্র কেনেন।

এম ইলিয়াস আলী নিখোঁজের প্রায় দু’বছর পর থেকে লুনা এ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হয়ে মাঠে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে কেন্দ্রীয় বিএনপির কমিটিতেও স্থান করে নেন।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহসিনা রুশদির লুনা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সারা দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন।

তিনি ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য এলাকার সব ভোটারের কাছে দোয়া কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.