Sylhet Today 24 PRINT

সিলেটে মাজার জিয়ারতে স্পিকার শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০১৮

সিলেটে তিন মাজার জিয়ারত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিমানযোগে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান। এরপর হযরত শাহজালাল (র.), হযরত শাহপরান (র.) ও হযরত গাজী বুরহান উদ্দিনের (র.) মাজার জিয়ারত করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ এ তথ্য নিশ্চিত করে বলেন, স্পিকার কেবল মাজার জিয়ারত করতে এসেছেন। সফরকালে তিনি আর কোনো অনুষ্ঠানে যোগদান করবেন না।

রাত ৮টার দিকে পুনরায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.