Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা

বালাগঞ্জ প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০১৮

বালাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বালাগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে যথাক্রমে সকাল ১১ টা ও ১২ টায় পৃথক এ সভাগুলো অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সুমন চন্দ্র দাশ।

উপজেলা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদাল মিয়া।

পৃথক দুটি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আসগর, মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মতিন, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনহার মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা কায়সার ইকবাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মীর আলী শাকিল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রকিব ভূইয়া, আনসার ভিডিপি কর্মকর্তা রাশেল গাজীসহ উপজেলার আরও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভাগুলোতে উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.