Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাকে মারধোর করায় ৯৯৯ এ ফোন, ছেলের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে গর্ভধারিণী মাকে মারধোর করার দায়ে আব্দুল আলী (৪০) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান এ দণ্ডাদেশ দেন।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, উপজেলার বেঙ্গাডোবা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল আলী প্রায়ই নেশার টাকার জন্য তার নিজের মাসহ পরিবারের সদস্যদের মারধোর করত। পরে স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকালে ৯৯৯ এ ফোন করে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল আলিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.