Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ঈদ উল ফিতর এর নামাজ আদায়

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০১৫

সুনামগঞ্জে ঈদ উল ফিতর প্রধান জামায়াত শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সর্বস্তরের জনতা।

সকাল থেকেই নতুন জামা কাপড় পড়ে মুসল্লিরা হাজির হন ঈদগাহ ময়দানে।

সবার সাথে এক কাতারে নামাজ পড়েন বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, পাব্লিক সার্ভিস কমিশনের সদস্য ড. মোহাম্মদ সাদিক, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.