নিউজ ডেস্ক | ১৯ জানুয়ারী, ২০১৫
ফাইল ছবি
সিলেট নগরীর চৌকিদেখিতে পাথরবাহী ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে মেরেছে অবরোধকারীরা। পেট্রোল বোমাটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় ট্রাকে। সাথে সাথে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। তবে এর আগেই ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। রবিবার রাত ১০টার দিকে চৌকিদেখি আঙ্গুরা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বিমানবন্দর এলাকার বড়শলা থেকে পাথর বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-০৬৮৯) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সিলেট নগরীর চৌকিদেখিতে আসার পর তিনটি মোটর সাইকেলে ৬ জন যুবক এসে ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।