Sylhet Today 24 PRINT

৭ দফা দাবিতে সিলেটে স্ট্যাম্প ভেন্ডারদের বিশেষ সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৮

স্ট্যাম্প ভেন্ডারদের স্ট্যাম্প বিক্রয়ের কমিশনের হার বৃদ্ধিসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে এক  বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) সিলেটে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি সিলেট বিভাগীয় শাখার আহবায়ক জনাব আশরাফ উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় স্ট্যাম্প ভেন্ডারদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনকে আরো বেগবান করার জন্য স্ট্যাম্প ভেন্ডারদের প্রতি আহবান জানানো হয় এবং ৭ দফা দাবি আদায় ও বাস্তবায়নের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি সিলেট বিভাগীয় শাখার উপদেষ্টা আব্দুল খালিক, যুগ্ম আহবায়ক মো. খুরশেদ আলম চৌধুরী, বিভাগীয় সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাজী এ কে এম শামছুদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আকিকুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ, আব্দুল কাইয়ূম সরকার, সদস্য সিদ্দিকুর রহমান মাসুক, মাওলানা শাহীন মাহমুদ, আব্দুশ শহীদ দুলাল, লাল মিয়া ও সুনামগঞ্জ জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.