Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ মারা যান।

মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার ইমাম হোসেন জানান, রেলওয়ে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.