Sylhet Today 24 PRINT

বৃষ্টি উপেক্ষা করে সিলেটে ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুলাই, ২০১৫

বৃষ্টি উপেক্ষা করে সিলেটে ঈদের নামাজ আদায় করেছে মুসল্লীরা। তবে সকাল থেকে বৃষ্টি কারণে বিভিন্ন স্থান থেকে অনেকেই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে যেতে পারে নি। বাধ্য হয়েই তাদের ঈদের নামাজ আদায় করে পাড়া অথবা আশপাশের মসজিদগুলোতে।

শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্নস্থানে থেমে থেমে বৃষ্টি; তার মধ্যেই নতুন পাঞ্জাবি আর টুপি পরে ঈদের জামাতে শামিল হয়েছেন নানা বয়সের, নানা শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কোলাকুলিতে।

সিলেটের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় । যথারীতি সিলেট নগরীর অন্যান্য মসজিদে ঈদের জামাত আদায় করেন-দরগাহে হযরত শাহ জালাল (রহ:) জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত। ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।

হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ : বন্দরবাজার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত । প্রথম জামাত সকাল ৮টায় দ্বিতীয় জামায়ত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত ।

দরগাহে হযরত শাহ পরান (রহ:) : হযরত শাহ পরান (রহ:) মাজার ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।

সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠ : আনজুমানে খেদমতে কোরআনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত । জামাতে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা।

পুলিশ লাইন্স মাঠ : নগরীর রিকাবীবাজারস্থ পুলিশ লাইন্স মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৯টায় এবং দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত।

কালেক্টরেট মাঠ : সিলেট কালেক্টরেট মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত।

জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম : জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর মাদ্রাসার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত সকাল ৮টায়।

পাঠানটুলা নবাবী ঈদগাহ : নগরীর পাঠানটুলা নবাবী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত ।
রেজিস্ট্রারী মাঠ : জাকের পার্টি সিলেট মহানগর শাখার উদ্যোগে রেজিস্ট্রারী মাঠে সকাল সাড়ে ১০টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত ।

নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট : নগরীর কালিঘাটস্থ নবাবী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত সকাল সাড়ে ৮টায়।

মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ : নগরীর মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.