Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিএনপির বর্ধিত সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) রাত ৮টায় পৌর শহরের পূর্বাশা এলাকায় হাজী মুজিব ফাউন্ডেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল পৌর বিএনপি সভাপতি মোছাব্বির আলী মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জয়নাল চৌধুরী, সহ সভাপতি সৈয়দ খায়রুল আলম, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, পৌর যুব দলের আহবায়ক মো. সারোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মনির সিরাজী, মনির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবাদুর রহমান মোসাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আফজল হোসেন, রফিকুল আলম কাওসার প্রমুখ।

এসময় শ্রীমঙ্গল পৌর বিএনপিরসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.