Sylhet Today 24 PRINT

মাধবপুরে মেধাবী ছাত্রীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের অর্থায়নে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ নভেম্বর) বিকালে এ উপলক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী এডভোকেট সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. আজিজ। প্রধান শিক্ষক ওসমান গণি, নারী নেত্রী ইসরাত জাহান, শ্যামলী রাণী দেব, সমাজ সেবক আবদাল মিয়া, বিদ্যালয়ের দাতা সদস্য নুরু রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

একই দিন শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.