Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবতীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ছনখলা এলাকার রেললাইনের পাশ থেকে কলাপাতা দিয়ে ঢাকা লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, রেল লাইনের পাশে একটি যুবতীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় রয়েছে। লাশের শরীরে কিছু আঘাতের চিহ্ন আছে। ময়না তদন্তের পর আমরা মৃত্যুর কারণ জানতে পারবো। যেহেতু রেললাইনের পাশে লাশটি পাওয়া গেছে তাই রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.