Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৩০ কেজি গাঁজাসহ আটক দুই

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১৯ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৩০ কেজি গাঁজাহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ । সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েমের নেতৃত্বে চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার গাজীগঞ্জ বাজারে হাজী আসাদুল্লাহ ভেরাইটিজ ষ্টোর এর সামনে থেকে ৩০ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।  আটককৃতরা হলো বাহুবল উপজেলার মিরপুর গ্রামের মোঃ ইমন আলীর পুত্র জুয়েল মিয়া(২৬), চুনারুঘাট উপজেলার কালিসিড়ি গ্রামের আলী হোসেনের পুত্র তাহের মিয়া (২৫) ।

উদ্ধারকৃত আলামত ও আসামীদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.