Sylhet Today 24 PRINT

মাধবপুরে ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ এবং স্যানেটারি সামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি  |  ১৯ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের অর্থায়নে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় এবং  ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের গরীব ও মেধাবী ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ, স্যানেটারি সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫শ ছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ এবং স্যানেটারি সামগ্রী তুলে দেন।

নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে ব্যাগ এবং স্যানেটারি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ডা. বিশাকা মাসুক, প্রেসক্লাব সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, অধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রধান শিক্ষক বিধু মোহন সাহা, নারী উন্নয়ন ফোরামের নেত্রী সেলিনা আক্তার, শ্যামলী দেব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.