Sylhet Today 24 PRINT

রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ চালু রেখেছে হবিগঞ্জ পৌরসভা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জ শহরের ইনাতাবাদ রোড সংলগ্ন ড্রেনে দুদিনব্যাপী রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা।

হবিগঞ্জ পৌরসভার মেয়র জি. কে. গউছের বিশেষ উদ্যোগে সম্প্রতি হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।  

এ অভিযানের অংশ হিসেবে ইনাতাবাদ রোড সংলগ্ন ড্রেনে রোববার ও সোমবার দুদিনব্যাপী রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা কাজ পরিচালনাকালীন উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নুর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.