Sylhet Today 24 PRINT

দিনভর ধারাপাত : ঈদ আনন্দে বৃষ্টির বাগড়া

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুলাই, ২০১৫

ঈদের দিন বাসায় আত্মীয় স্বজন আসায় ছেলেমেয়েদের নিয়ে বাইরে বেড়োতে পারেননি নগরীর সুবিদবাজারের গৃহিনী তাসলিমা খাতুন। বাচ্চাদের কথা দিয়েছিলেন ঈদের পররি সকালে পার্কে নিয়ে যাবেন। কিন্তু কথা রাখতে পারেননি তাসলিমা। সকাল থেকে বৃষ্টির কারনে ব্চাাদের নিয়ে আর পার্কে যওয়া হয়ে উঠে নি তাঁর।


কেবল তাসলিমা খাতুন-ই নয়, এমন বিপত্তিতে পড়েছেন নগরীর সবাই। ঈদ আনন্দে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। রবিববার সকাল থেকেই শুরু হয় টানা বর্ষন। অবিরাম বৃষ্টিতে ম্লান হয়ে যায় অনেকের ঈদ আনন্দ। নগরবাসীর ঈদের ঘুরেফেরায় বিপত্তি হয়ে দেখা দিয়েছে টানা বর্ষন। ঈদের ছুটিতে সিলেট বেড়োতে আসা পর্যটকরাও হতাশ প্রকৃতির এই আচরনে।


ঈদের দিন ভোর থেকই শুর হয়েছে টানা বৃষ্টিপাত। মাঝেমধ্যে কয়েক মিনিটের বিরতি দিলেও দেখা মেলেনি সুর্যের। ঈদের দিন বিকেলে বৃষ্টি ছাড়লেও রাত থেকে শুরু হয় ফের বৃষ্টি। প্রকৃতি যেনো একটু বাড়তি বিরূপ ঈদের পরদিন। বিরতিহীনভাবে হচ্ছে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত। দিনে দেখা মেলেনি সূর্যের। রবিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি চলছে।


আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে সিলেটে গত ২৪ ঘন্টায় (দুপুর ১২টা থেকে-দুপুর ১২টা পর্যন্ত) সিলেটে বৃষ্টি হয়েছে ১৫.৯ মিলিমিটার। আর আজ ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের হার ছিলো ১৭.১৮ মিলিমিটার। সারাদিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে ধারনা করছে আবহাওয়া বিভাগ।


এর ফলে অনেকটাই স্থবির নগরীর জীবনযাত্রা। ঈদের ছটিতে বেড়াতে বাইরে যেতে পারছেন না সাধারন মানুষ। রাস্তাঘাটে অনেকটাই কম চলাচল করছে গণপরিবহন সহ রিক্সা-অটোরিক্সা। ঈদের পরদিন বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে দলবেঁধে ঘুরতে বেড়ানোর যে চিত্র অন্যান্য বছর দেখা যায় তা আজ অনুপস্থিত। বৃষ্টির কারনে নগরীর বিনোদন কেন্দ্রগুলোও একেবারে ফাঁকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.