Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০১৮

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক মোবারক র‍্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, আল ইসলাহ এর শ্রীমঙ্গল শাখার আয়োজনে বিভিন্ন ইসলামিক সংগঠনের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে র‍্যালিটি শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আসলে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.