Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকচাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ নভেম্বর) বিকেলে শহরের মৌলভীবাজার সড়কের ৩নং পুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত কিশোরের নাম রায়হান মিয়া (১৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার সড়কের ৩নং পুল সংলগ্ন রাস্তা পারাপারের সময় শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে রায়হান মিয়াকে চাপা দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রায়হানকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুকসানা ওয়াহিদ রাখি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার লিপি বেগম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ট্রাক ও ট্রাকের চালক প্রজেশ কুমার দেবকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.