Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে জামায়াতের আমির গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০১৮

গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির, হেতিমগঞ্জ জামেয়া ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ নভেম্বর) দুপুরে নাশকতার মামলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার ফুলবাড়ী ইউপির হাজীপুর লরিফর গ্রামের মৃত মশাইদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলালে নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর লরিফর গ্রামের জমির উদ্দিনের নিজ বাড়ী থেকে তাকে আটক করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম ফজলুল হক শিবলি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাওলানা জমির উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.