Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঢাকা কমার্স কলেজের ছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় আশিক চৌধুরী (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটিয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ওই গ্রামের মিলন চৌধুরীর ছেলে এবং ঢাকা কমার্স কলেজের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিক দুইদিন আগে কলেজ থেকে ছুটি নিয়ে নিয়ে তার বাড়িতে বেড়াতে আসে। রাতে তার গ্রাম কাটিয়ারা থেকে মোটরসাইকেলে করে বামৈ বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পথে একটি দ্রুতগামী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.