Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির সৈয়দ নাছির উদ্দিনকে (৬২) গ্রেপ্তার করেছে।

বুধবার (২১ নভেম্বর) ভোর রাতে গোলাপগঞ্জ বাজারস্থ বাসা থেকে নাশকতা মামলায় তাকে আটক করা হয়। তিনি গোলাপগঞ্জ পৌরসভার ঘোগারকুল গ্রামের মৃত সৈয়দ সিকন্দর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হেলাল একদল পুলিশ নিয়ে গোলাপগঞ্জ বাজারের বাসা থেকে সৈয়দ নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেন।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.