Sylhet Today 24 PRINT

কিবরিয়া হত্যা মামলা: সাক্ষী না আসায় তারিখ ফের পেছালো

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০১৮

সাক্ষী হাজির না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ আবারো পিছিয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে শুনানি শেষে আগামী ৭ জানুয়ারি (সোমবার) পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকল সাক্ষী হাজির না থাকায় বিচারক শুনানি শেষে ৭ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন। তবে জামিনে মুক্ত থাকা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ ৯ আসামী আদালতে হাজিরা দিয়েছেন।

আলোচিত এই মামলার ১৭১জন স্বাক্ষীর মধ্যে ইতিমধ্যে বিভিন্ন তারিখে ৪৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যের বাজার এলাকায় জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়াসহ ৫ জন, আহত হন অন্তত ৪৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.