Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ২৪ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইয়াছিন আলী সোহাগ (২৪) কে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মল্লিকা দে এই দণ্ডাদেশ প্রদান করেন।

সোহাগ উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আব্দুজ জাহেরের ছেলে।

এইউএনও মল্লিকা দে জানান, শনিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সাইদুর রহমানসহ সদস্যরা অভিযান চালিয়ে মোহনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে সন্ধ্যায় তার আদালতে হাজির করা হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি ইয়াছিন আলী সোহাগকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। সাথে সাথে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.