Sylhet Today 24 PRINT

সিলেটে জেলা বিএনপির সহ সভাপতি নূরুল হুদা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০১৮

সিলেট জেলা বিএনপির সহ সভাপতি, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানা এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শাহজামাল নূরুল হুদাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুনুর রশীদ সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, নূরুল হুদার বিরুদ্ধে নিয়মিত মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.