Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে মাদ্রাসাছাত্রী গণধর্ষণ মামলায় দুই আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০১৮

বালাগঞ্জে মাদরাসা ছাত্রী (১৪) কে গণধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে উপজেলার শিওরখাল গ্রামের আব্দুল করিম তালুকদারের ছেলে আব্দুল আহাদ (২৫)  ও একই গ্রামের ইউপি সদস্য আইয়ুব আলীর ছেলে আযই (৩২)  কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর রাত নয়টার দিকে তাদেরকে বালাগঞ্জ থানায় নেয়া হয়।

শুক্রবার রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং- ৮। মামলায় আব্দুল আহাদ ও আযইসহ অজ্ঞাত আরও ৪ জনকে অভিযুক্ত করা হয়।

লাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান দু'জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।  

এদিকে গণধর্ষণের ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। শনিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে যান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সাজিদ আহমদ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বালাগঞ্জ উপজেলার শিওরখান গ্রামের নিজ বাড়ির একটি পরিত্যাক্ত খড়ের ঘরে গণধর্ষিত হয় স্থানীয় মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর একছাত্রী। ওই ছাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.