Sylhet Today 24 PRINT

সিলেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. এ. কে আব্দুল মোমেনকে সিলেট-১ আসনে মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সিলেটে  আনন্দ মিছিল করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ।

রোববার (২৫ নভেম্বর) মিছিলটি নগরীর ধোপাদিঘীপাড় পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর পরিচালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সাবেক ছাত্রনেতা সুবেদুর রহমান মুন্না।
 
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. এ হান্নান, দেওয়ান মুরাদ হাসান, আবিদুর রহমান শিপলু, সুনামগঞ্জ কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, তারেক আহমদ, শামীম আহমদ, আব্দুল কাইয়ুম লিটন, সাবেক ছাত্রনেতা এস আর রুমেল, রাসেল আহমদ রাসু, জয়নাল আবেদীন ডায়মন্ড, টিটু চৌধুরী, জাকির আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সয়েফ আহমদ, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদ, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সারোয়ার চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুর রহমান তালুকদার, আরিফর আহমদ, জাহের সুমন, রাফিয়াল করিম মাসুম, শওকত হাসান মানিক, নিরেশ তালুকদার, সুজন দাস অপু, আতাউল সানি, আল আমিন আরিয়ান, সাদিকুর রহমান, এমদাদুল কবির ওমর, জুনেদ আহমদ, রুহেল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.