সিলেটটুডে ডেস্ক | ২৫ নভেম্বর, ২০১৮
সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মি. সুবিমল কুমার দেব, এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী ও এডভোকেট দেবাশীষ সেনের আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২৫ নভেম্বর) সিলেট জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির ২ নম্বর বার হলে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে ও সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও এডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরীর এবং সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সিলেটের মহানগর দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞা, বাংলাদেশ বার কাউন্সিল ‘ডি’ অঞ্চলের সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ. এফ. মো. রুহুল আনাম চৌধুরী (মিন্টু)। আইনপেশায় ৫০ বৎসর পূর্ণকারী বিজ্ঞ তিন জন সদস্যের উদ্দেশ্যে শ্রদ্ধা স্বারক পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় স্পেশাল জজ আশফাক, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম, সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, এডভোকেট এ.কে.এম. শমিউল আলম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সমিতির সদস্য এডভোকেট মুহাম্মদ মাহবুব হোসাইন এবং পবিত্র গীতা পাঠ করেন সমিতির সদস্য এডভোকেট মি. বিপ্লব কান্তি দে মাধব। প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক এডভোকেট রাহিমা খানম রীমা। বিশেষ অতিথি সিলেটের মাননীয় মহানগর দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এডভোকেট মি. সুবিমল কুমার দেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সহ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট মো. আব্দুল মান্নান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সহ সম্পাদক এডভোকেট মো. হেদায়েত হোসেন তানবীর ও এডভোকেট মি. দেবাশীষ সেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সহ সম্পাদক এডভোকেট মো. রব নেওয়াজ রানা। বিশেষ অতিথি বাংলাদেশ বার কাউন্সিলের ডি অঞ্চলের সদস্য এবং সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট জনাব এ.এফ. মো. রুহুল আনাম চৌধুরী (মিন্টু) কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী। সুবর্ণজয়ন্তী পালনকারী তিনজনের উদ্দেশ্যে শ্রদ্ধাস্মারক পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ। সুবর্ণজয়ন্তী পালনকারী সিনিয়র সদস্যদের শ্রদ্ধাস্মারক প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও এডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরী।
সুবর্ণজয়ন্তী পালনকারী সিনিয়র সদস্যদের গোল্ডমেডেল প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড. মো. গোলাম মর্তুজা মজুমদার। এসময় প্রত্যেককে সমিতির মেম্বার্স বেনিভলেন্ট ফান্ডের মঞ্জুরির ২ দুই লক্ষ টাকা করে চেক হস্তান্তর করেন সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ। সমিতির পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি-১ এডভোকেট মো. শফি আহমদ এবং সহ সভাপতি-২ এডভোকেট মো. আনোয়ার হোসেন। সমিতির পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সহ-সম্পাদক এডভোকেট মো. রব নেওয়াজ রানা। অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি। প্রধান অতিথিকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ। বিশেষ অতিথিবৃন্দকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরী। বিশেষ অতিথি বাংলাদেশ বার কাউন্সিল ‘ডি’ অঞ্চলের সদস্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী (মিন্টু) এডভোকেটকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সমিতির সহকারি নির্বাচন কমিশনার এডভোকেট পান্না লাল দাস।
সংবর্ধিত অতিথিগণের পরিবারের পক্ষ হইতে বক্তব্য প্রদান করেন এডভোকেট মো. আব্দুল মান্নান চৌধুরীর কন্যা ও সিলেটের এমসি কলেজের সহকারী অধ্যাপক নাহিদ ফাতেমা চৌধুরী, এডভোকেট দেবাশীষ সেনের কনিষ্ঠ পুত্র শিক্ষানবিশ অভিজিৎ সেন এবং জুনিয়র এডভোকেট সমিতির সাবেক সাধারণ সম্পাদক মি. অশোক পুরকায়স্থ।
সংবর্ধিত অতিথি বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য এডভোকেট সুবিমল কুমার দেব, মো. আব্দুল মান্নান চৌধুরী ও দেবাশীষ সেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা সভাপতির বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সদস্যবৃন্দকে সুন্দরভাবে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন করায় ধন্যবাদ জানান এবং প্রধান অতিথি মহোদয়কে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সময় প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।