Sylhet Today 24 PRINT

সিলেটে ব্লাস্টের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৮

তাজরিন ফ্যাশনের ভয়াবহ ট্র্যাজেডি’র ৬ বছর পূর্তি ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।  

রোববার (২৫ নভেম্বর) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে “নিরাপদ কর্মক্ষেত্রে ন্যায়বিচার, আমাদের অঙ্গীকার” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

ব্লাস্ট সিলেট ইউনিট ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত সিনিয়র আইনজীবী আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট মামুনুর রশীদ, ব্লাস্টের স্টাফ ল’ইয়ার এডভোকেট শরীফা বেগম, এভিসিবি প্রকল্পের জেলা সমন্বয়কারী এনামুল হক। এসময় নোট পাঠ করেন গীতা রাণী মোদক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জুবীর রায়, বিপ্লব চন্দ, সত্যজিৎ কুমার দাশ, ফারহানা রব সাথী, এডভোকেট মোস্তফা শাহীন চৌধুরী, এডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নি, এডভোকেট বিশ্বজিৎ ঘোষ, এডভোকেট মনির আহমদ, এডভোকেট মুন্না, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।

মানববন্ধনে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের যথাযথ ও দ্রুত ক্ষতিপূরণ পাওয়া সহ আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের বিদ্যমান শ্রম আইনে যে পরিমাণ ক্ষতিপূরণের অর্থ নির্দিষ্ট করা আছে তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে ও বাস্তবতার নিরিখে যথাযথ নয়। তাজরিন ফ্যাশনের ভয়াবহ ট্র্যাজেডি’র ৬ বছর হয়ে গেলেও এখনো কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের ক্ষতিপূরণ প্রদানে নূন্যতম মানদণ্ড নির্ধারণ করা হয়নি। বক্তারা শ্রমিকের যথাযথ ও দ্রুত ক্ষতিপূরণ পাওয়ার জন্য শ্রম আইনের বিধান সংশোধনের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.