Sylhet Today 24 PRINT

সিলেট-২ আসনে আ’লীগের প্রার্থীকে মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০১৮

সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর বদলে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবিতে একাট্টা হয়েছেন স্থানীয় আ’লীগের দুই গ্রুপের নেতাকর্মীরা।

রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় প্রথমে বিশ্বনাথ উপজেলা আ’লীগের শফিক চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা রশিদপুর পয়েন্টে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে তারা বিশ্বনাথ উপজেলা সদরে গিয়েও বিক্ষোভ মিছিল করে সিলেট-২ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন দাবি করেন।

একই সাথে এই আসনে মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী  গ্রুপের নেতাকর্মীরাও নৌকা প্রতীকের মনোনয়ন দাবি করে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধ করে রাখেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় বিক্ষোব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ ছেড়ে দিলে যাবাহন চলাচল স্বাভাবিক হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা মজম্মিল আলী, ফারুক আহমদ, আমির আলী চেয়ারম্যান, বশির উদ্দিন, মাহবুবুর রহমান লিলু, সাখাওয়াত হোসেন, সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন, আব্দুল আজিজ সুমন, শামিম আহমদ, যুবলীগ নেতা আলতাব হোসেন, জহুর আলী মেম্বার, আব্দুল হক, রফিক হাসান মেম্বার, সুহেল তালুকদার, শাহ আলম খোকন, রফিক আলী, জাবেদ আহমদ, দবির মিয়া, শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা শাহ বুরহান আহমদ রুবেল ও মিয়াদ আহমদ।     

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.