Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৫

আসাদুজ্জামান রনিকে সভাপতি ও সাইফুর রহমান রনিকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।   ১৯ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমূল আলম স্বাক্ষরিত প্রেস বিঞ্গপ্তিতে জানা যায় এক বছরের জন্য মৌলভীবাজার ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।   প্রেস বিজ্ঞপ্তিতে  সভাপতি আসাদুজ্জামান রনি, সহ সভাপতি সৈয়দা সাবরিনা শারমিন, সহ সভাপতি সাজ্জাদুর রহমান রাজন, সাধারন সম্পাদক সাইফুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর ও সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপুর নাম ঘোষনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.