Sylhet Today 24 PRINT

চলমান রাজনৈতিক অত্যাচার বন্ধে চৌহাট্টায় শিক্ষার্থীদের অনশন

রাজনৈতিক কর্মসূচীর নামে সাধারন মানুষের উপর নির্যাতন-অত্যাচারের প্রতিবাদে সিলেটে ৩৬ ঘন্টা অনশন কর্মসূচী পালন করছেন কয়েকজন শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জানুয়ারী, ২০১৫

রাজনৈতিক কর্মসূচীর নামে সাধারন মানুষের উপর নির্যাতন-অত্যাচারের প্রতিবাদে সিলেটে ৩৬ ঘন্টা অনশন কর্মসূচী পালন করছেন কয়েকজন শিক্ষার্থী।

'আমরা কয়েকজন বাংলাদেশী' ব্যানারে আজ সকাল ন’টা থেকে নগরীর চৌহাট্টা পয়েন্টে এ অনশন শুরু হয়।



অনশনকারীরা জানান, অবিলম্বে সাধারন জনগনের উপর চলমান অত্যাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া এবং দু’বছরে ২০০’র বেশি সাধারন মানুষ হত্যার ঘটনায় সরকার ও বিরোধী রাজনৈতিক জোটগুলোকে ক্ষমা চাওয়ার দাবীতে এ কর্মসূচী পালন করছেন তারা। এছাড়াও রাজনৈতিক কারনে সাধারন মানুষের উপর নির্যাতন বন্ধে জোটগুলিকে অংগীকারবদ্ধ হওয়ার দাবীও করছেন অনশনকারীরা।


কর্মসূচীর আওতায় আগামী বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করবেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.