Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ-১ আসনে আ.লীগের প্রার্থী মিলাদ গাজী

নিজস্ব প্রতিবেদক |  ২৬ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জ-১ আসন (নবীগঞ্জ ও বাহুবল) থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের জন্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজকে (মিলাদ গাজী) মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রবীণ রাজনৈতিক নেতা সাবেক সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর পুত্র মিলাদ গাজী।

সোমবার (২৬ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়।

প্রসঙ্গত, এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির এমএ মুনিম চৌধুরী বাবু দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেন। ওই নির্বাচনে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শেখ সুজাত আলীকে পরাজিত করে তিনি বিজয়ী হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.