Sylhet Today 24 PRINT

সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগ বিষয়ে সেমিনার ৯ ডিসেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জে নির্মাণাধীন সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে।   

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির যৌথ উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর রোববার সকাল ১১টায় নগরীর জেল রোডস্থ চেম্বার কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জুয়েনা আজিজ।

সেমিনারে সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগ, প্লট ও স্পেস গ্রহণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্বন্ধে বিস্তারিত তথ্য-উপাত্ত বিনিয়োগকারীদের অবহিত করা হবে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সেমিনারে অংশগ্রহণে আগ্রহীদের যথাশীঘ্র সম্ভব চেম্বার কার্যালয়ে নাম রেজিস্ট্রেশনের অনুরোধ জানানো হয়েছে।   


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.