সিলেটটুডে ডেস্ক | ২৬ নভেম্বর, ২০১৮
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীকে অভ্যর্থনা জানিয়েছে দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
সোমবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে বিমান যোগে তিনি সিলেটে পৌঁছালে তাঁকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
এ সময় মাহমুদ উস সামাদ চৌধুরী বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে নেতাকর্মীদের উদ্যোগে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এবার সহ ৫ বার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। জননেত্রী শেখ হাসিনা যে আস্থা নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন সেই আস্থা রক্ষা করতে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমার মনোনয়ন পাওয়ার জন্য আপনারা অধির আগ্রহে অপেক্ষা করেছেন। নেত্রী আপনাদের চাওয়ার মূল্যায়ন করেছেন। এখন নির্বাচনী আচরণ বিধি মেনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী নির্বাচনী আচরণ বিধি রক্ষার স্বার্থে বিমান বন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের পরামর্শ দিয়ে এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বাদাঘাট সড়ক দিয়ে ফেঞ্চুগঞ্জে পৌঁছান।
বিমান বন্দর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সদস্য শহিদুর রহমান শাহীন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সহ সভাপতি চুনু মিয়া, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, আওয়ামী লীগ নেতা শাহ ছমির উদ্দিন, ফজলুল করিম হেলাল, নাসির উদ্দিন, পংকি মিয়া, খিজির খান, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মধু, কৃষক লীগ নেতা দুদু মিয়া, ফেঞ্চুগঞ্জ শ্রমিক লীগের সভাপতি আতাউর রহমান রনু, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান কলা, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্বাস আলী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, মীর সাখাওয়াত হোসেন, গৌছ মিয়া, তাহসীন আহমদ দীপুর, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, বুলবুল আহমদ চৌধুরী, মুহিত হোসেন, ইসমাইল হোসেন বাচ্চু, জবরুল ইসলাম জগলু, বশির মিয়া, আব্দুল বাসিত রানা, আহমদ হোসেন খোকন, আতিকুল হক, আব্দুর রহমান আনা, আক্তার হোসেন, বাবুল মিয়া, ওয়েছ আহমদ, নেছার আলী, আনোয়ার আলী, আবুল হোসেন, সেলিম আহমদ মেম্বার, ফয়জুল ইসলাম পয়লা মেম্বার, রওশন আলী মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, আতিকুর রহমান, কমর উদ্দিন চৌধুরী, মিছবাহ আহমদ চৌধুরী, মঈন উদ্দিন, আব্দুর মালিক সায়েস্তা, মুজিবুর রহমান, নুরুল ইসলাম পংকী, আব্দুল কাইয়ুম, আমীর হোসেন নুরু, জুনেদ আহমদ, আব্দুল খাদের খসরু, শাহাব উদ্দিন, ডা. জুয়েল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ডিএম ফয়সল, বিজন দেবনাথ, আব্দুল আউয়াল কয়েছ, যুবলীগ নেতা নুরুল ইসলাম, আশিক আলী, মাশার আহমদ শাহ, মাহবুবুর রহমান মিছলু, নন্দন পাল, মনছুর আহমদ, ইকবাল হোসেন মিঠু, হেলাল আহমদ, সুহেল আহমদ কর্নেল, নাসির উদ্দিন নিজু, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, ছদরুল ইসলাম, ফারহান সাদিক, দুলাল আহমদ জয়ন্ত গোস্বামী প্রমুখ।
বিকালে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী তার ফেঞ্চুগঞ্জের নূরপুরস্থ পিতা-মাতার কবর জিয়ারত করেন। সন্ধ্যায় হযরত শাহজালাল ও শাহপরান (র.) মাজার জিয়ার করেন তিনি।