Sylhet Today 24 PRINT

সিলেট-১ আসনে মনোনয়ন পাওয়ার কথা জানালেন মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে নির্বাচন করার জন্য বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার কথা জানালেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের এ কথা জানান।

মনোনয়নের ব্যাপারে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আসন্ন নির্বাচনে অংশ গ্রহণের জন্য আমি আমি দলীয় মনোনয়ন পেয়েছি। তবে জনসমর্থন ছাড়া আমার একার পক্ষে কিছুই করার নেই। এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তিনি আন্দোলনের অংশ হিসেবে দেখছেন বলেও উল্লেখ করেন।

এদিকে সোমবার (২৬ নভেম্বর) বিএনপি সূত্রে জানা যায়, সিলেট-১ আসনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মনোনয়নের তালিকায় ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।

তবে মনোনয়নের ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বলেন, মনোনয়নের জন্য কেন্দ্রীয় কার্যালয় থেকে কোন ফোন পাননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.