Sylhet Today 24 PRINT

মনোনয়নপত্র জমা দিলেন এমএ মান্নান

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ মেম্বার মাহতাব উল হাসান সমুজ, জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আনহার মিয়া মেম্বার, আবদুল কাইয়ূম মশাহিদ, সিরাজুল হক, যুক্তরাজ্যের মিডল্যান্ড আ.লীগের সহ-সভাপতি আকমল খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজ্বলে রাব্বি স্মরণ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল সহ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে আসা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মিছিল-মিছিলে সরগরম হয়ে উঠে জগন্নাথপুর পৌর শহর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.