Sylhet Today 24 PRINT

প্রেমের প্রস্তাবে সাড়া না পাওয়ায় সিলেটে যুবকের আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৮

প্রেমের প্রস্তাবে সাড়া না পাওয়ায় সিলেটে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

বুধবার (২৮ নভেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে সিলেটের পুরাতন রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। সজিব মিয়া (২১) নামে ওই যুবক নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে সিলেট রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজল আহমদ জানান, নিহত সজিব এইচএসসি পড়ুয়া একটি মেয়েকে পছন্দ করতো। দেখা করার জন্য তাকে রেলস্টশনে আসতে বলে সজিব। কিন্তু মেয়েটি তার প্রস্তাবে সাড়া না দিয়ে তাকে স্বাবলম্বী হওয়ার জন্য বলে। এতে মানুষিক ভাবে ভেঙে পরে সজিব। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সজিব।

নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.