Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ছোট ভাইয়ের দায়ের কুপে বড় ভাই খুন

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের দায়ের কুপে খুন হয়েছেন বড় ভাই।

মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে ছোট ভাই জালাল মিয়ার হামলার শিকার হন বড় ভাই জয়নাল মিয়া (৪৫)। পরে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জয়নালকে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ নভেম্বর) মারা যান তিনি।  

জয়নাল ও জালাল মিয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর নরপতি খামাড়পাড়ার মৃত আব্দুল হালীমের ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সিএনজি চালিত অটোরিকশা কেনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে জয়নালের মাথায় দা দিয়ে আঘাত করেন জালাল মিয়া। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান জয়নাল।

ঘটনার পর থেকে ঘাতক জালাল মিয়া পলাতক। এ ব্যাপারে নিহতের অপর ভাই বাদী হয়ে মামলা করেছেন বলে জানান তিনি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.